Showing posts with label tech. Show all posts
Showing posts with label tech. Show all posts

ইন্সটলের আগেই অ্যাপ কেমন, তা দেখার সুযোগ দেবে মাইক্রোসফট

12:25 AM Add Comment
ইন্সটলের আগেই অ্যাপ কেমন, তা দেখার সুযোগ দেবে মাইক্রোসফট

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এক ঘোষণায় জানিয়েছে, উইন্ডোজ ১০ এর নতুন ফিচারে অ্যাপ ডাউনলোড বা ইন্সটল ছাড়াই স্টোর থেকে অ্যাপটি কীভাবে কাজ করে তা দেখে নেয়া যাবে।  

উইন্ডোজ ডেভ সেন্টারে গত সপ্তাহে এই প্রোগ্রামের প্রিভিউ উন্মুক্ত করা হয়। ব্যবহারকারী যেকোনো অ্যাপ অথবা গেম তিন মিনিটের জন্য স্ট্রিম করতে পারবেন। আর এই সুবিধা ব্যবহারকারীর ডিভাইসে ইন্সটলের মতোই মনে হবে। নিঃসন্দেহে এই সুবিধা ব্যবহারকারীকে অ্যাপে পয়সা খরচ করবে কি না কিংবা ডাউনলোড করে ডিভাইসের মেমোরি ব্যবহার করবেন কি না সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তবে নতুন এই ফিচার এখন সীমিত প্রিভিউ আকারে রয়েছে। সবার জন্য উন্মুক্ত করা হয়নি। 

প্রসঙ্গত, গুগল ইতোমধ্যে ‘অ্যান্ড্রয়েড ইন্সট্যান্ট অ্যাপ’ ফিচার নামে একই ধরনের সুবিধা নিয়ে পরীক্ষা চালিয়েছে, যা চলতি বছরে সবার জন্য উন্মুক্ত করা হয়। 

সূত্র: দ্য নেক্সট ওয়েব

নজরদারির জন্য তথ্য ব্যবহার বন্ধে নীতিমালা হালনাগাদ করল ফেসবুক

12:23 AM Add Comment


নজরদারির জন্য তথ্য ব্যবহার বন্ধে নীতিমালা হালনাগাদ করল ফেসবুক

ফেসবুক আর ইনস্টাগ্রাম ডেটা ব্যবহার করে ডেভলপারদের নজরদারির টুল বানানো বন্ধ করতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক তাদের প্ল্যাটফর্মের নীতি আপডেটের ঘোষণা দিয়েছে। এই নতুন নীতিমালা অনুযায়ী, ডেভেলপাররা প্রতিষ্ঠানের ডেটা ব্যবহার করে কী ধরনের টুল বানাতে চায়, তা ফেসবুকের কাছে প্রকাশ করতে হবে। 

প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে জানায়, এখন থেকে ডেভলপাররা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া কোনো ডেটা নজরদারি টুল তৈরিতে ব্যবহার করতে পারবে না। আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ) জানায়, ফেসবুকের এপিআই থেকে সংগ্রহ করা ডেটা ব্যবহার করে বেশ কয়েকবার আইন প্রণয়নকারী সংস্থার জন্য নজরদারির টুল বানানো হয়েছে। এ ছাড়া গত বছর অক্টোবরে এসিএলইউ-এর এক প্রতিবেদনে বলা হয়, জিওফিডিয়া নামের নজরদারির সফটওয়্যারে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার থেকে সংগ্রহ করা ডেটা ব্যবহার করা হয়েছে।

ফেসবুকের গোপনীয়তা কর্মকর্তা রব শার্মান বলেন, ‘আমাদের নীতিকে স্পষ্ট করাই আমাদের উদ্দেশ্য। আগের কয়েক মাস ধরে যেসব ডেভেলপার আমাদের বর্তমান নীতির বাইরে নজরদারির টুল তৈরি করেছে, তাদের বিরুদ্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

সূত্র: দ্য ভার্জ, রয়টার্স